২৯ জুলাই ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

সাজিদ রুবেল

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২নং নদোনা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মোহাম্মদ কুতুব উদ্দিন সানির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

এতে বিশেষভাবে তৌহিদ গংদের দায়ী করে বক্তারা দাবি করেন, তারা আওয়ামী লীগের দোসর হিসেবে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২নং নদোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. তাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদ উল্লাহ রাজন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব অমর শরীফ সোহাগ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ মমো, শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফাসহ নদোনা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অপপ্রচার ও ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
See also  জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে - মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০