৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের

ডেস্ক নিউজ

ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। একই সঙ্গে তাদের নিজস্ব ভূখণ্ড থেকে জোরপূর্বক বিতাড়িত করার যেকোনো চেষ্টা শক্তভাবে প্রত্যাখ্যান করেছে জোটটি। সোমবার (৭ জুলাই) আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই সিদ্ধান্ত প্রকাশের কথা জানানো হয়েছে।

মিশরের কায়রোতে অনুষ্ঠিত বৈঠকের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি আক্রমণ ও দখলদারদের সহিংসতা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীরা ২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিটি ধাপ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জোর দাবি জানান। এর মধ্যে রয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং গাজা পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করা।

ফিলিস্তিনিদের পুনর্নির্মাণ ও পুনরুদ্ধারের জন্য একটি আরব-ইসলামিক পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক, আর্থিক ও আইনি সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় তহবিল সংগ্রহে কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সমর্থন দেওয়া হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনমিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা এবং ইসরায়েল কর্তৃক তথাকথিত ‘স্বেচ্ছায় অভিবাসন’ বা বাস্তুচ্যুতির সব পদক্ষেপে কঠোর আপত্তি জানানো হয়। এই ধরনের পদক্ষেপকে জাতিগত নিধন ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে সতর্ক করেছে আরব লীগ।

বৈঠকে গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যা, অনাহার, অবরোধ, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানানো হয়। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Facebook Comments Box
See also  ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০