২১ অক্টোবর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

ডেক্স রিপোর্ট:

“ভোরের দিকে চালক গাড়ি চালাতে চালাতে ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে গাড়ি বাম পথ থেকে ডানে চলে গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর চেতনা ফিরলে দেখি কয়েকজন আমাদের মোবাইল, মানিব্যাগ পকেটের টাকা নিয়ে যাচ্ছে।”

এভাবে ঘটনার বর্ণনা দিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেঁচে যাওয়া আহত এক যাত্রী।

আহত যাত্রী সোহেল রানা বলেন, “ঘটনার পরপর কিছু মানুষ যাত্রীদের মালামাল লুটপাট শুরু করেন। বাসের মধ্যে আটকে থাকার কারণে আমরা কিছ্ইু বলতে পারছিলাম না। তবে কিছু মানুষ উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতাও করেছেন।”

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

এতে বাবা-মেয়েসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ারুল হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী গ্রামের আজহার হাওলাদারের ছেলে শহীদুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহরউদ্দিনের ছেলে জুয়েল (৪০), একই উপজেলার ডুবি সাহিবর গ্রামের ইউনুস আলী শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩০), জাহান উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৪৬), আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৭০), পালের চর গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহীন আহমেদ (৩২), ঝিনাইদহ সদর উপজেলার বড় মান্দারবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ট্রাক চালক আবু কালাম (৫৫), নওগাঁর সাপাহার উপজেলার ঘোনটোলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল (৩৩) এবং ফরিদপুর সদর উপজেলার বাখোন্দিয়া গ্রামের অমর কুমার জমাদারের ছেলে হিমেশ জমাদার (৩৫)।

See also  কুমিল্লায় ছাত্রদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২, বিদেশি পিস্তল উদ্ধার

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- শরীয়তপুরের আলমগীর মাতবর (৫৫), চাঁপাইনবাবগঞ্জের আব্দুস সালাম (৩৫), শিবগঞ্জের ওয়াহিদ আলী (২২), মাদারীপুরের নাইম তালুকদার (২০), নার্গিস আক্তার (৩৫), বরগুনার জেসমিন আক্তার (৩৫), নওগাঁর নিয়ামতপুর উপজেলার চিরঞ্জিত কুমার (২৫), মান্দা উপজেলার মানিক হোসেন (৩৭), শাহাজুল ইসলাম (৩৬), লক্ষ্মীপুর জেলার রাকিব হোসেন (২৫)। অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, ভোরে নাটোর থেকে বালুবোঝাই ট্রাকের সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনাবগঞ্জগামী যাত্রীবাহী আরপি স্পেশালের একটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।

তবে আহতদের মধ্যে নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর হতাহতদের মালামাল লুট
বাসের আহত যাত্রী রাকিব হোসেনসহ আরও কয়েকজন বলেন, চেতনা ফিরলে তারা দেখেন, কয়েকজন লোক তাদের মোবাইল, মানিব্যাগ ও টাকা নিয়ে যাচ্ছেন। বাসে আটকে থাকার কারণে কিছ্ইু বলতে পারছিলাম না তারা। তবে কিছু মানুষ তাদের বাস থেকে বের হতে সহযোগিতা করেছেন।

লুটপাটের বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, কিছু মানুষ সব খানেই এরকম আছেন, যারা বিপদের মাঝেও মানুষদের অসহযোগিতা করেন।

“ঘটনার পর দেড় লাখ টাকা ও কিছু মালামাল উদ্ধার করছি, সেগুলো আহত ও নিহতদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হচ্ছে”, বলেন তিনি।

নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জন।

See also  নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

যদিও পরে মৃতদেহে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসার পরে জানা যায় ১৪ জন নয় ১২ জন মারা গেছেন। তখন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “এটাই কনক্রিট তথ্য, ১২ জন মারা গেছেন, ১৪ জন নয়।”

জেলা প্রশাসকের ভুল তথ্যের বিষয়ে নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, “বনপাড়া হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাড়াহুড়ো করে ভুল তথ্য দেওয়ার কারণে জেলা প্রশাসককে এবং আমাদেরও ভুল হয়ে গেছে।”

দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় নিহতের স্বজনদের জন্য আর্থিক সহায়তাসহ সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তারা।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর পরিচয় শনাক্তের পর থেকেই শুরু হয় মরদেহ হস্তান্তরের কার্যক্রম। একেকটি পরিবার যখন তাদের প্রিয়জনের মরদেহ থানায় এসে চিনতে পারছিলেন, তখন তাদের আহাজারিতে ভারি হয়ে উঠছিল চারপাশের পরিবেশ।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, “আমরা ১২টি পরিবারের কাছে ১২ জনের মৃতদেহ হস্তান্তর করেছি। যে মালামালগুলো তারা চিহ্নিত করেছে, সেগুলো তাদের পরিবারকে দিয়ে দেওয়া হয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

২

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

৩

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

৪

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

৫

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

৬

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

৭

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

৮

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

৯

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১০

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১১

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

১২

চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী

১৩

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১৪

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

১৫

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

১৬

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

১৭

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

১৮

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

১৯

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

২০