৩ অগাস্ট ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত বাস থেকে লাথি মেরে স্বামী-স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, স্বাধীন ট্রাভেলসের বিরুদ্ধে

মেহেরাজ ইকবাল রুমি, স্টাফ রিপোর্টার।

চলন্ত বাস থেকে লাথি মেরে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানকে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-কুমিল্লাগামী স্বাধীন ট্রাভেলস (Shadhin Travels) এর সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বেলা ১২:৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড বাস কাউন্টার এলাকায়।

ভুক্তভোগী মো: মাজহারুল ইসলাম পেশায় প্রাইমারি সহকারী শিক্ষক। তিনি জানান, কুমিল্লায় যাওয়ার জন্য স্বাধীন ট্রাভেলসের এসি বাসের কাউন্টার থেকে ২ জনের টিকেটের জন্য ৬০০ টাকা নিয়ে তাদের বাসে তোলা হয়। বাসে ওঠার ৪-৫ মিনিট পর সুপারভাইজার তাদের নামতে বলেন। কারণ জানতে চাইলে তাদের সামনে ডেকে এনে দরজার কাছে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হয় এবং এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।

এতে মাজহারুল ইসলাম, তার স্ত্রী সাদিয়া আক্তার ও তাদের শিশু সন্তান আহত হন। এসময় তাদের মালামাল ও স্ত্রীর চাকরির ভাইভার জন্য প্রয়োজনীয় সকল জরুরি কাগজপত্র ও সনদ বাসের ভেতরেই রয়ে যায়।

পরে ৯৯৯ এ কল দিলে ২০-২৫ মিনিট পর সিদ্ধিরগঞ্জ থানার এসআই ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন।
অভিযুক্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-১২-১৮৬৩।

যাত্রী বলেন, আমার শিক্ষাগত সনদ হারিয়ে গেছে তাদের হয়রানিতে।

ঘটনার পর স্বাধীন ট্রাভেলসের কাউন্টার কর্তৃপক্ষ বিষয়টি টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করে বলে অভিযোগ করেন মাজহারুল ইসলাম। তবে তিনি তাতে রাজি না হয়ে ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Facebook Comments Box
See also  কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের বিয়ের ৫ মাস পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন

পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

ব্রাক্ষণপাড়া উপজেলা নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

চলন্ত বাস থেকে লাথি মেরে স্বামী-স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, স্বাধীন ট্রাভেলসের বিরুদ্ধে

শয়তান আমাদের কে ভয় দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায় শিবিরের সভাপতি: মুজাহিদুল ইসলাম

বরুড়ায় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল বাবুর্চি গ্রেফতার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

“দৈনিক স্বাধীন ভোর” এ নিউজ প্রচারের পর বরুড়ায় ওয়াশ ব্লকের কাজ শুরু

১০

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

১১

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

১২

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

১৩

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

১৪

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

১৫

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

১৭

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

১৮

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

১৯

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

২০