১২ জুলাই ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় ইয়াবা সেবনের দায়ে ২ জনকে ৩০ দিনের কারাদণ্ড

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) বরুড়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরুড়া থানা পুলিশ জানায়, রবিবার বরুড়া পৌরসভা ও পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় শাহীন আলম (২৭) ও বাহার (৪২) নামের দুইজনকে আটক করা হয়। আটক শাহীন আলম বরুড়া পৌরসভার শাহজাহানের ছেলে এবং বাহার পাঠানপাড়া এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ তাদের ইয়াবা সেবনের অপরাধে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বরুড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক বলেন, “মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে বরুড়া থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমরা মাদকমুক্ত বরুড়া গড়তে পারবো।”

Facebook Comments Box
See also  বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০