১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে চার প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে চার প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা পরিপত্র অনুযায়ী জানা যায়, নির্বাচনে অংশ নেয়া কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

সে অনুযায়ী নির্বাচনে এ আসনে প্রদত্ত ভোটের নির্ধারিত অংশের ১ ভাগ ভোট না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির কাজী মশিউর রহমান (প্রাপ্ত ভোট ২ হাজার ৩৬০), স্বতন্ত্র এ্যাড. আব্দুর রউফ আকন্দ (প্রাপ্ত ভোট ১ হাজার ৫৫২), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (প্রাপ্ত ভোট ১ হাজার ৩৭৩) এবং বিল্পবী ওয়ার্কার্স পার্টির আতোয়ারুল ইসলাম নান্নু (প্রাপ্ত ভোট ৩৬৮)।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী আসনে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৬৮ হাজার ৩৭৪। এর মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ৫৯৬, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৫০৫ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৯১টি। ভোট প্রদানের হার ৬২.৯৪ শতাংশ।

Facebook Comments Box
See also  বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০