২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

ডেস্ক নিউজ

মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির বলেছেন, এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

শফিকুর রহমানের ভাষ্য, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালান। পরে সেখানে লুটপাট ও ভাঙচুরের পর কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে রহস্যজনক একটি সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা প্রয়োজন।

শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রেই এ ধরনের ঘটনা ঘটছে। এ ঘটনায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

Facebook Comments Box
See also  শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ২৫ পিচ ইয়াবাসহ সন্ত্রাসী রকিব আটক

১

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়ন দাখিল।

৩

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

৪

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

৫

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

৬

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

৭

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

৮

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৯

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

১০

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

১১

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

১২

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

১৩

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

১৪

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

১৫

সাহস-বীরত্ব প্রদর্শন ও সেবায় অনন্য অবদানে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

১৬

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

১৭

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা

১৯

বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০