২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে আগানগর ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এইচএসি ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে আজ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন দাতা ও গভর্নিং বডির সদস্য তরিক আহমেদ ভূঁইয়া সুজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আগানগর ডিগ্রি কলেজের গর্ব। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জন করেই তোমাদের বড় হতে হবে। শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছেন।”

তিনি আরও বলেন, কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

নবীন বরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মানবিক বিভাগের নবীন শিক্ষার্থী নূপুর বলেন, “নতুন কলেজ, নতুন পরিবেশে এসে প্রথমেই এমন সুন্দর বরণ পেয়ে খুব ভালো লাগছে। আমরা এই কলেজের নাম উজ্জ্বল করব।”

অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। পরে নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  কৃষি,খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী কে বরই এবং ফুলকপিতে বরণ করেন মতিন সৈকত এআইপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ২৫ পিচ ইয়াবাসহ সন্ত্রাসী রকিব আটক

১

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়ন দাখিল।

৩

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

৪

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

৫

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

৬

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

৭

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

৮

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৯

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

১০

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

১১

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

১২

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

১৩

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

১৪

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

১৫

সাহস-বীরত্ব প্রদর্শন ও সেবায় অনন্য অবদানে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

১৬

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

১৭

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা

১৯

বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০