১০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে জেদ্দা শহরের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ মজুমদার (২৫) সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় দুই বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন জিহাদ মজুমদার। জেদ্দার একটি সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করেছেন জিহাদ। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয়, পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

এ বিষয়ে দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দারা বলেন, “প্রবাসী জিহাদ মজুমদারের মৃত্যুর সংবাদ অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি, যাতে মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়।”

Facebook Comments Box
See also  আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী: আমির হামজা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০