২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিক গোলজার হানিফ ও মনিরুজ্জামানের ওপর হামলা এবং থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দকৃত অর্থ মোহতামিম কর্তৃক আত্মসাতের খবর প্রকাশ করায় ‘দৈনিক নোয়াখালীর কথা’র স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং ‘দৈনিক ভোরের চেতনা’র সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালোনো হয় এবং সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়।

তারা আরও অভিযোগ করেন, আহত সাংবাদিকেরা মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করে দায়সারাভাবে অভিযোগ জমা রেখে গত চার দিন ধরে তদন্তের নামে সময়ক্ষেপণ করছেন। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই কোনো তথ্য-প্রমাণ ছাড়া চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে। এমনকি ‘চড়ুইভাতি পার্টি সেন্টার’ এর ভেতরে সংঘটিত হামলার সিসিটিভি ফুটেজও পুলিশ এখন পর্যন্ত সংগ্রহ করেনি।

একই সঙ্গে এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাৎকারী মোহতামিমের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরও জেলা সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির খবর প্রকাশ করায় সংবাদকর্মীর ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, অপশক্তি দিয়ে সাংবাদিকের সত্যের কলম স্তব্ধ করা যাবে না। এমন হামলা-মামলার পুনরাবৃত্তি হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় তারা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে নোয়াখালী জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের অর্ধশত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় প্রা ণ গেল ১১ শিশুর

গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের শুভ উদ্বোধন

ওবায়দুল কাদেরদের রায় নিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্য: দুই আইনজীবীর শুনানি পেছালো

বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

নিউইয়র্কে পুরোনো বন্ধু বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১০

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

১১

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

১২

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১৩

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

১৫

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

১৬

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

১৭

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

১৮

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১৯

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

২০