২৬ অক্টোবর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

 

​ সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:

​বন্ধুদের সাথে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজের প্রায় ১৯ ঘন্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন মরদেহ গ্রহনের জন্য।

​পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এসময় যমুনা নদীতে গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রস জিসান পানিতে ডুবে যায়। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দিনভর চেষ্টার পর রাত আনুমানিক আটটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন । এ খবর শুনে গতকাল রোববার রাতেই রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেন এবং আজ সোমবার সকালে তাদের (ডুবুরি) দলের চেষ্টায় জিসানের মরদে উদ্ধার করা হয়।

নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে আমরা চলে এসেছি মরদেহ গ্রহনের জন্য।

এদিকে বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণ মুহূর্তে বিষাদে রূপ নেওয়ায় নিখোঁজ ছাত্রের স্বজনদের মধ্যে চরম শোক নেমে এসেছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) ঘটনাস্থল রোববার রাতেই পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
See also  ছাত্রলীগের সক্রিয় কর্মী মোজাম্মেল হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের আসামি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

২

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৩

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

৪

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

৫

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

৬

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

৭

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

৮

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

৯

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১০

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১১

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১২

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৩

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

১৪

চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী

১৫

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১৬

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

১৭

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

১৮

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

১৯

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

২০