সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা যুবদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু । সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব ।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে বলেন একটি দেশের যেকোনো উন্নয়নে যুব শক্তির গুরুত্ব অপরিসীম । তাই দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামেও যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি কলেজ মাঠ হতে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।
আয়োজিত বর্ণিল এ শোভাযাত্রায় জেলা যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন