২৮ মে ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে

আগামী জাতীয় নির্বাচনের পরিকল্পনা নিয়ে নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং রাজনৈতিক দলগুলোর বিরোধের মুখোমুখি হচ্ছে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এক রক্তক্ষয়ী বিক্ষোভের ফলে গত বছর ভারতে পালিয়ে যান দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় ঐক্যের আহ্বান জানালেও সংস্কার নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভ ও রাজনৈতিক বিভাজনের মুখোমুখি হচ্ছে সরকার।
নির্বাচন বিতর্ক: প্রফেসর ইউনূস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার  নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গত সপ্তাহে দলটি সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা ‘কঠিন’ হবে। এ ছাড়া বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্তৃক ডিসেম্বরের শেষে নির্বাচন করার আহ্বান জানানোর পর সে চাপ আরও বৃদ্ধি পেয়েছে। এ বছরের শেষে নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার ওপর জোর দাবি জানিয়েছে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা বলেছে, নির্বাচনের জন্য মূল সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাসিনার পতনের পর দেশে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছেন ড. ইউনূস তার গতি এখন বেশ ধীর।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশে ঐকমত্য গড়ে তুলতে সাত সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। যার নাম জাতীয় ঐকমত্য কমিশন বা এনসিসি। কমিশনটি জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের প্রথম দফার সংলাপ হয়েছে। যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধার এবং বিচারিক স্বাধীনতার বিষয়ে সামান্য মতপার্থক্য থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে। তবে সাংবিধানিক সংস্কার, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাবগুলোতে এখনো তীব্র মতবিরোধ রয়েছে। যাতে বিষয়টা আরও ঘোলাটে হচ্ছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কমিশন। যা জুনের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

See also  পানি সম্পর্কিত কুরআনের আয়াত

আইনশৃঙ্খলা: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনগণের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সম্প্রতি সপ্তাহগুলোতে সরকারি কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের ক্রমবর্ধমান বিক্ষোভের ফলে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানী ঢাকার জনজীবন। এতে নাগরিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। শঙ্কা তৈরি হয়েছে যে, দ্রুত রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

হাসিনার দলের ওপর নিষেধাজ্ঞা: চলতি মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে সরকার। যাতে পরবর্তী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তা নিয়ে উদ্বেগ দ্বিগুণ আকার ধারণ করেছে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হয়েছে উল্লেখ করে এমন অস্থির পরিস্থিতি এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০