২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে সজীব হত্যা: যুব মহিলা লীগ নেত্রী খাদিজাকে গ্রেফতার দেখানো হলো

ডেস্ক নিউজ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সজীব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শিল্পীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ওই সময় তাদের ওপর হামলা ও নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ ওঠে।

মামলার এজাহারে বলা হয়, আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এবং আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় গুলি চালানো হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব নামে এক ব্যক্তি নিহত হন।

অন্তর্বর্তী সরকারই সবচেয়ে বড় বিভেদ গড়েছে
পরে এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় মামলাটিতে খাদিজা আক্তার শিল্পীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শ্যোন অ্যারেস্টের আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে খাদিজা আক্তার শিল্পীকে ওই হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।

Facebook Comments Box
See also  ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০