৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা-বোনেরা এবার আমাকে একবার সুযোগ দিন আমি আপনাদের ভোটের প্রকৃত মূল্য দেব-মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা–৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন,

“কুমিল্লায় একটি খাল নেই, একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই—তাহলে কীভাবে পয়োনিষ্কাশন হবে? একটি নগরীকে মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত অবকাঠামো দরকার।”

তিনি বলেন আরোও বলেন,  পৌরসভা থেকে সিটি করপোরেশন হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। “কুমিল্লা আজ ধ্বংসের মুখে। আমি এমন একটি উদ্যোগ নিতে চাই, যাতে কুমিল্লা একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য শহরে পরিণত হয়।”

তিনি আরও বলেন, “তারেক রহমান একজন ইস্পাতের মতো শক্ত নেতা। তার নেতৃত্বে কুমিল্লাকে ‘ইন্ডিকেটেড ওয়েতে’ পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে হবে। নতুন প্রজন্ম শুধু ছাত্র নয়—তারা আগুনের ফুলকি। মা-বোনেরা বহুবার ভোট দিয়েছেন, এবার আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের ভোটের প্রকৃত মূল্য দেব।”

সভায় উপস্থিত সাধারণ মানুষ মনিরুল হক চৌধুরীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

কুমিল্লা মহানগর বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদীর সভাপতিত্বে

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাদুরতলা ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে আয়োজিত  ধানের শীষের  উঠান বৈঠকে কুমিল্লা মহানগরের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে মনিরুল হক চৌধুরীর অভিজ্ঞতা ও নেতৃত্ব অপরিহার্য। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি সবসময় কুমিল্লার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি  উদবাতুল বারী আবু,  সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আতিক সেলিম রুবেল বক্তব্য রাখেন।

See also  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০