১৪ অক্টোবর ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি

ডেস্ক নিউজ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহ দিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পের আওতায় এ অর্থ দেওয়া হবে। এ জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে সংস্থাটি।

নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে। গবেষণার শাখা ও প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখার প্রকল্পে সর্বোচ্চ আট লাখ টাকা দেওয়া হবে। তবে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট—এই দুই ধরনের প্রকল্পের ক্ষেত্রে অনুদানের পরিমাণ আলাদা।

ইউজিসির অনুদানের পরিমাণ

ইউজিসি দুই ধরনের গবেষণা প্রকল্পে অনুদান দেবে। প্রকল্পের ধরন ও শাখাভেদে অনুদানের পরিমাণ হলো—

১. প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।

২. একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা।

আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন

গবেষণা প্রকল্পের ধরন অনুযায়ী আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। যোগ্যতাগুলো হলো—

প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক অথবা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।

একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপক হতে হবে। স্বীকৃত ইনডেক্সড জার্নালে তার অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে তাকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হিসেবে থাকতে হবে।

See also  চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসিকে তিন মাসের মাথায় বদলি

আবেদনে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তাবলি

১. আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত শর্তগুলো জেনে নিতে হবে।

২. একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না।

৩. ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

৪. গবেষণা প্রকল্পের অর্থ ব্যয়, বাস্তবায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে ইউজিসির প্রণীত নীতিমালার শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

৫. প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।

আবেদন করবেন যেভাবে

গবেষণা প্রকল্পের প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। অনলাইনের বাইরে অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে না ইউজিসি। আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—

১. প্রথমে ইউজিসির নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। সরাসরি আবেদন করতে নির্ধারিত পোর্টালে যেতে হবে।

২. প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নীতিমালা, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখানে ‘গবেষণা প্রকল্প/গবেষণা সহায়তা মঞ্জুরী (গবেষণা প্রকল্প)’ এবং ‘অনলাইনে আবেদন (গবেষণা প্রকল্প প্রস্তাব দাখিল)’ শীর্ষক দুটি সেবা বাক্সে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে।

৩. অনলাইনে প্রকল্প প্রস্তাব যথাযথভাবে জমা দেওয়ার পর এর দুটি প্রিন্ট কপি বা হার্ড কপি প্রস্তুত করতে হবে। এর মধ্যে এক সেটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা রাখা যাবে না। অন্য সেটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় প্রত্যয়ন ও সুপারিশ থাকতে হবে। অনলাইন পোর্টালে দুটি প্রিন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে।

৪. প্রস্তুত করা দুটি প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।

৫. আবেদনে কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা প্রয়োজনীয় তথ্য না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০