৬ অক্টোবর ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 6; shaking: 0.009635; highlight: 1; motionR: 65536; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0048,0.0006; brp_del_sen: 0.1300,0.1300; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:05 12:38:43; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (0, 0);aec_lux: 264.87805;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 41;zeissColor: bright;

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন, বিরামপুরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন তাঁর জীবনের একজন শিক্ষকের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীর জীবনের পথচলায় একজন আদর্শ, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রাখেন।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের কাছে শুধু শিক্ষক হিসেবে নয়, বরং আদর্শ, মডেল ও হিরো হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। একজন শিক্ষকের আচরণ, মূল্যবোধ ও মানবিকতা শিক্ষার্থীদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা, নৈতিকতা ও ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার আহ্বান জানান তিনি।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসিকে সম্মান জানাতে এসেছি, কোনো গোল উপহার দিতে নয়’

১

গাজার শিশুরাও আমাদের ‘শত্রু’: ইসরায়েলি রাজনীতিবিদ

২

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩

ডেঙ্গু রুখতে সচেতনতার ডাক, বিরামপুরে মাঠে নেমেছে জামায়াত

৪

বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

সাক্ষ্য দিতে না আসায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৬

এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

৭

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

৮

আদালতে গলায় ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেফতার

৯

বাড়তি বিলের আতঙ্কে গ্রাহকের বাধা, বন্ধ প্রিপেইড মিটার স্থাপন

১০

শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করলো ১৫০ শিশু

১১

তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করবে সম্ভব-আলফা স্টার ফাউন্ডেশন

১২

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ

১৩

ডাকাত-জলদস্যু দমনে সমুদ্রে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান

১৪

তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি

১৫

‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো,’ বিদায়ের আগে আবেগঘন মেসি

১৬

ইসরায়েলি নৃশংসতায় তিন বছরে ৮০০ ফিলিস্তিনি শিক্ষক নি হত

১৭

রহস্যজনক ভাইরাসে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

১৮

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

১৯

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২০