৬ অক্টোবর ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাত-জলদস্যু দমনে সমুদ্রে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান

ডেস্ক নিউজ

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় জলদস্যু ও ডাকাতদের অপতৎপরতা প্রতিহত এবং জড়িতদের আটকের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী কোস্টগার্ড বেইস চট্টগ্রাম, কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়া দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযানে বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের ডাকাত ও জলদস্যুদের হাত থেকে নিরাপত্তা দিতে বিশেষ নজরদারি করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতির স্পিডবোটের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি আধুনিক রাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় ও সমুদ্রসীমায় চলাচলরত বিভিন্ন ধরনের জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

Facebook Comments Box
See also  ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, হতে পারে ভারী বর্ষণও

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু রুখতে সচেতনতার ডাক, বিরামপুরে মাঠে নেমেছে জামায়াত

১

বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

২

সাক্ষ্য দিতে না আসায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৩

এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

৪

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

৫

আদালতে গলায় ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেফতার

৬

বাড়তি বিলের আতঙ্কে গ্রাহকের বাধা, বন্ধ প্রিপেইড মিটার স্থাপন

৭

শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করলো ১৫০ শিশু

৮

তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করবে সম্ভব-আলফা স্টার ফাউন্ডেশন

৯

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ

১০

ডাকাত-জলদস্যু দমনে সমুদ্রে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান

১১

তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি

১২

‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো,’ বিদায়ের আগে আবেগঘন মেসি

১৩

ইসরায়েলি নৃশংসতায় তিন বছরে ৮০০ ফিলিস্তিনি শিক্ষক নি হত

১৪

রহস্যজনক ভাইরাসে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

১৫

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

১৬

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

পূজার আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

১৮

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

১৯

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

২০