৬ অক্টোবর ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো,’ বিদায়ের আগে আবেগঘন মেসি

ডেস্ক নিউজ

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিদায়ী ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি।

অনুশীলনে বেশ হাসিখুশি দেখা গেছে মেসিকে। তবে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই বেশ আবেগঘন পরিস্থিতি পার করছেন এই মহাতারকা। সেটাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। সেখানকার কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন মেসি। কঠোর অনুশীলন কিংবা সতীর্থদের সঙ্গে উৎফুল্ল সেসব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করবো।’

সতীর্থদের পাশে হাসিমুখে অনুশীলন করছেন– এমন সব ছবির মধ্যে একটি ছবি বিশেষভাবে নজর কাড়ে। এতে দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য এবং এমনকি মাঠ ও এএফএ কর্মীদের মাঝে ছিলেন সভাপতি ক্লাদিও তাপিয়াও।

আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা ছিল দীর্ঘ, কঠিন এবং শেষ পর্যন্ত অবিশ্বাস্য সাফল্যে ভরা। জাতীয় দলের হয়ে বছরের পর বছর হতাশা ও ব্যর্থতার পর ২০২১ সালে জিতেছিলেন কোপা আমেরিকা। এরপর কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে পূর্ণতা দেন আন্তর্জাতিক ক্যারিয়ারকে। আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতে ইতি টানতে যাচ্ছেন এই মহাতারকা।

Facebook Comments Box
See also  ৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু রুখতে সচেতনতার ডাক, বিরামপুরে মাঠে নেমেছে জামায়াত

১

বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

২

সাক্ষ্য দিতে না আসায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৩

এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

৪

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

৫

আদালতে গলায় ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেফতার

৬

বাড়তি বিলের আতঙ্কে গ্রাহকের বাধা, বন্ধ প্রিপেইড মিটার স্থাপন

৭

শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করলো ১৫০ শিশু

৮

তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করবে সম্ভব-আলফা স্টার ফাউন্ডেশন

৯

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ

১০

ডাকাত-জলদস্যু দমনে সমুদ্রে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান

১১

তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি

১২

‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো,’ বিদায়ের আগে আবেগঘন মেসি

১৩

ইসরায়েলি নৃশংসতায় তিন বছরে ৮০০ ফিলিস্তিনি শিক্ষক নি হত

১৪

রহস্যজনক ভাইরাসে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

১৫

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

১৬

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

পূজার আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

১৮

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

১৯

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

২০