৫ অক্টোবর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে চরম বিতর্ক

ডেস্ক নিউজ

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে উৎসবের প্রস্তুতি চলছে।

তবে এরই মাঝে এসেছে নতুন বিতর্ক। মেসির বিদায়ের এই বিশেষ ম্যাচের আগে বেনিনের অভিজ্ঞতা সুখকর ছিল না। আফ্রিকার দলটি দীর্ঘ ২৫ ঘণ্টার ভ্রমণ শেষে আর্জেন্টিনায় পৌঁছায়। এই যাত্রার ধকল সামলাতে গিয়ে দলের ভিডিও বিশ্লেষক কয়েক মিনিটের জন্য জ্ঞান হারান বলে প্রতিবেদন প্রকাশ করেছে বেনিনের সংবাদমাধ্যম।

আর্জেন্টিনায় পৌঁছানোর পরও সমস্যার শেষ হয়নি। বেনিন দলের হোটেলের একটি তলায় গরম পানির ব্যবস্থা ছিল না। তাদের জন্য থাকা জিমেও পেশাদার অনুশীলনের উপযোগী পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। অনুশীলন করতে হয়েছে কৃত্রিম টার্ফের মাঠে।

বেনিনের এসব সমস্যার খবর প্রকাশের পর আর্জেন্টিনার আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কয়েক দিন আগেই বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ ঘিরেও একই ধরনের লজিস্টিক জটিলতা সামনে এসেছিল।

বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিলেন। ভ্রমণ ব্যবস্থাপনার কারণে দলটি পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি জেতে ৭-০ গোলে। তাই সেই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

বেনিনের ক্ষেত্রে অবশ্য পরে পরিস্থিতির উন্নতি হয়েছে। গরম পানির ব্যবস্থা ঠিক করা হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছেছে। তারা অনুশীলনও শুরু করেছে। বেনিনের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, প্রাথমিক জটিলতা কাটিয়ে এখন প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে।

Facebook Comments Box
See also  ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, তবুও হারলো মায়ামি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

১

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭ এর লিডার জাফর ও সৈকত আটক

২

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায় হিমাগারে পড়ে আছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, লোকসানে কৃষক-ব্যবসায়ী।

৩

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

৫

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

৬

‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

৭

শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

৮

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

৯

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

১০

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

১১

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

১২

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৩

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

১৪

বিএনপি-জামায়াতকে সহিংসতা বন্ধের আহ্বান টিআইবির

১৫

বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা: হাইকমিশনার

১৬

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

এসআই প্রবীর প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন, পরে নাটক সাজান: পুলিশ

১৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন

২০