৫ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

ডেস্ক নিউজ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৮০ শতাংশের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পরিসংখ্যানে জানা গেছে। সোমবার (৫ অক্টোবর) ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের বরাতে বার্তা সংস্থা আল জাজিরা এক খবর নিশ্চিত করেছে।

জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের (ইউনোস্যাট) সর্বাধুনিক উপগ্রহভিত্তিক মূল্যায়নের বরাতে পিসিবিএস জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৬ জুনের মধ্যে ইসরায়েলি আক্রমণে গাজা উপত্যকায় মোট ২ লাখ ১ হাজার ২৯০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ওই এলাকার মোট ভবনের প্রায় ৮২ শতাংশ।

ক্ষতিগ্রস্ত কাঠামোর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪২২টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৩ হাজার ৮৪৮টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কেবল আবাসিক ইউনিটের ক্ষতির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ৬২৭টিতে।

কেবল গাজাই নয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পিসিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেনিন শরণার্থী শিবিরের ৬৮০টি বা প্রায় ৫৩ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে নূর শামস শিবিরের ৪৩৪টি (৫৫ শতাংশ) এবং তুলকার্ম শরণার্থী শিবিরের ৪০৭টি (৩৭ শতাংশ) অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box
See also  শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭ এর লিডার জাফর ও সৈকত আটক

১

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায় হিমাগারে পড়ে আছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, লোকসানে কৃষক-ব্যবসায়ী।

২

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার

৩

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

৪

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

৫

‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

৬

শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

৮

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

৯

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

১০

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

১১

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

১২

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

১৩

বিএনপি-জামায়াতকে সহিংসতা বন্ধের আহ্বান টিআইবির

১৪

বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা: হাইকমিশনার

১৫

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১৬

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৭

এসআই প্রবীর প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন, পরে নাটক সাজান: পুলিশ

১৮

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন

১৯

দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার

২০