১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাসার গেটে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ পাশের ভবন থেকে সিলিন্ডার পড়ে গেল প্রাণ

ডেস্ক নিউজ

রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় বহুতল এক ভবন থেকে গ্যাসের সিলিন্ডার পড়ে জামাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় জামাল হোসেন তার নিজের টিনশেড বাসার গেটে দাঁড়িয়ে ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নূরবাগ এলাকার পুরোনো পুলিশ ফাঁড়ি গলিতে এ দুর্ঘটনা ঘটে। এতে জামাল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

জামাল হোসেনের স্ত্রী বিউটি আক্তার জানান, জামাল ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। রাতে নিজ টিনশেড বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই বাসার একপাশে ৫তলা ও অন্যপাশে ৬তলা ভবন। হঠাৎ একটি ভবন থেকে গ্যাসের একটি সিলিন্ডার নিচে পড়ে।

তিনি জানান, প্রথমে ঘরের টিনের চালের ওপর আছড়ে পড়ে এবং সেখান থেকে ছিটকে সরাসরি জামালের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Facebook Comments Box
See also  জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ

জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জে তৈরি হচ্ছিল ব্র্যান্ডের নামে নকল তার, ২ লাখ টাকা জরিমানা

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১১

কুমিল্লায় তৈরি হচ্ছিল নকল সিগারেট ! অভিযানে মেশিনসহ গ্রেফতার ৯

১২

শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের স্মরণে আজ মহান শিক্ষা দিবস

১৩

কলেজে যাওয়ার পথে নিখোঁজ ছাত্রী, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৪

পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

১৫

কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ’ত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

১৬

‘সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১৭

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

১৮

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

১৯

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২০