১২ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার নির্যাতনে ২ মাসের কন্যা শিশুর মৃ ত্যু, ৫০ দিন পর গ্রেফতার বাবা

ডেস্ক নিউজ

বাবার নির্যাতনে ২ মাসবয়সী কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেফতার করেছে এসআরবি। রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হৃদয় খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানায় এসআরবি।

সোমবার (১২ অক্টোবর) সকালে এসআরবি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয় খানের সঙ্গে লাভনী আক্তারের (১৯) বিয়ে হয় গত ২ জুলাই। এটি হৃদয়ের দ্বিতীয় বিয়ে। তারা রাজধানীর দারুসসালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের কন্যাসন্তান সাবিহা ইসলাম রোজার জন্ম হয় ১১ জুন।

মামলার এজাহার ও গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি থেকে বলা হয়, গত ২২ আগস্ট রাতে কলহের জেরে হৃদয় তার শিশুকন্যাকে গলা টিপে ও মারধর করে গুরুতর আহত করেন। এরপর তিনি পালিয়ে যান।

পরদিন সকালে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে তার মা দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দারুসসালাম থানায় মামলা করেন। মামলার পর থেকে হৃদয় পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-৪-এর কাছে অনুরোধ জানান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Facebook Comments Box
See also  আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ, বেড়েছে খুন-অপহরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

১০

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

১১

কুমিল্লায় ভাড়া নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

১২

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কুমিল্লা প্রবাসী কেয়ার হাসপাতাল প্রকল্পের নামে  শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ – সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম মিঠুর 

১৪

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১৫

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

১৬

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

১৭

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১৮

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

১৯

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

২০