৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলের নতুন জার্সি কিনতে গুনতে হবে ১,৬০০ টাকা

ডেস্ক নিউজ

জার্সি উন্মোচনের আগেই নতুন বাংলাদেশ জাতীয় দলের জার্সি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। নকশা কেমন হবে, দাম কত—এসব নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে কিট। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে জার্সির দাম ও বিক্রির পরিকল্পনা।

নতুন অফিসিয়াল জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও নম্বর সংযুক্ত জার্সি কিনতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা। বিষয়টি জানিয়েছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবিদ আলম।

গত মাসেই নতুন জার্সি উন্মোচনের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে নতুন হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচনের পর আবিদ আলম বলেন, আগের তুলনায় নতুন জার্সির দাম কিছুটা বেশি হওয়ার অন্যতম কারণ উন্নতমানের কাপড় ব্যবহার। এর সঙ্গে উৎপাদন, বিপণন ও বিতরণেও উল্লেখযোগ্য ব্যয় রয়েছে।

জার্সি বিক্রি থেকে বাফুফে বড় অঙ্কের রয়্যালটি পায় বলেও দাবি করেন তিনি। তবে রয়্যালটির সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেননি আবিদ।

জার্সির দাম বেশি কি না- এমন প্রশ্নের জবাবে আবিদ বলেন, ‘আমার মনে হয় না এটা খুব বেশি দাম। আন্তর্জাতিক বাজারের তুলনায়ও এটি প্রতিযোগিতামূলক।’

তার দাবি, তার জানা মতে নতুন বাংলাদেশ জাতীয় দলের জার্সিই বিশ্বের সবচেয়ে কম দামের জাতীয় দলের জার্সি।

তবে তুলনামূলক কম দামে জার্সি কিনতে আগ্রহী সমর্থকদের জন্য থাকছে ‘ফ্যান এডিশন’। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, যা আগের সংস্করণের সমান। তবে ভবিষ্যতে এই জার্সির দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবিদ।

See also  ‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

নতুন জার্সি শুধু অনলাইনে বিক্রি করা হবে না। দেশের বিভিন্ন ফিজিক্যাল আউটলেটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০