১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ার আগানগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকালে আগানগর বাজার থেকে র‍্যালীটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদের চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।

তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানার কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক।

তিনি বলেন, “মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন ও বিক্রির তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই মাদক নির্মূলের মূল উপায়।”

র‍্যালী ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত আগানগর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
See also  শার্শার-কায়বা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক-বিজিবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০