১৯ জুলাই ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তানিম আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চান্দিনা-রামমোহন সড়কের বানিয়াচং গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিম আহমেদ বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নের নবীপুর গ্রামের প্রয়াত আব্দুল বাতেন বাকীর মেজো ছেলে। তিনি রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তানিম মোটরসাইকেলের পেছনে বসে চান্দিনা থেকে রামমোহন বাজারে আসছিলেন। পথে বানিয়াচং এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালকও। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা আইসিইউতে রাখেন।

স্বপ্নভরা এক কিশোরের এমন অকাল মৃত্যুতে নবীপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন, বন্ধু ও সহপাঠীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, চান্দিনা-রামমোহন সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে যাত্রী ও সিরিয়াল নিয়ে প্রায়ই বেপরোয়া প্রতিযোগিতা চলে। “কার আগে কে যাবে”—এমন প্রতিযোগিতার কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো হয়।

এলাকাবাসীর দাবি, এই বেপরোয়া প্রতিযোগিতারই বলি হয়েছেন তানিম আহমেদ। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
See also  নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম ফারুক জয়ী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০