১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ডেক্স রিপোর্ট:

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের এই স্কুল পরিদর্শনে যান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জুবাইদা রহমানকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান। এ সময়, ‘ব্লু স্কাই’ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা জুবাইদা রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয়।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি স্কুলে পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ‘ব্লু স্কাই’ স্কুলের এসব কার্যক্রম পরিচালনা করছেন।

‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার/ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়ে ২০২১ সাল থেকে অদ্যাবধি বহু সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে।

এছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কিছু সংখ্যক শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। স্কুল পরিদর্শন শেষে জুবাইদা রহমান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর বিভিন্ন কার্যক্রমের একটি অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুল-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

See also  মালয়েশিয়ার শ্রমবাজার শর্ত পূরণকারী ৪২৩ এজেন্সির মধ্যে ২৫টির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাফওয়া গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।

অনুষ্ঠানে, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী ও অন্যান্য সদস্য, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১০

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১১

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১২

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৩

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৪

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৫

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৬

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৭

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৮

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

১৯

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

২০