৯ জুলাই ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 

আ:রাজ্জাক, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে Action for Transformation (A4T) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে নজরুল স্মৃতি সংসদ (NSS) এবং সহযোগিতা করে ActionAid Bangladesh। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন, সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিন, আইনজীবী মিজানুর রহমান ডিলার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নেসার উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইনভিত্তিক লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তরুণদের সচেতনতা বৃদ্ধি, নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, যুব সমাজকে নেতৃত্বের সুযোগ করে দিয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গসমতা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
See also  ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সোনাইমুড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের আলোচনা সভা ও গণমিছিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০