২৮ অগাস্ট ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, নেপাল ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৮০তম বার্ষিকী সামনে রেখে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার কথা জানানো হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে- বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নেপালে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্কট আরবম।

উদাহরণ হিসেবে নেপালের জ্বালানি ও সড়ক অবকাঠামোর জন্য ৫০ কোটি ডলারের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (MCC) চুক্তি এবং দেশটির প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও অ্যানিমেশন খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের কথা জানান রাষ্ট্রদূত স্কট আরবম।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের সঙ্গে তাদের বৈশ্বিক সহায়তা কর্মসূচির মাধ্যমে এ অর্থ দেওয়া হবে। জরুরি আশ্রয়, ত্রাণসামগ্রী এবং পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ সহায়তা ব্যবহার করা হবে।

দ্য হিমালিয়ান প্রকাশিত সংবাদে বলা হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য একজন দুর্যোগ মোকাবিলা বিষয়ক পরামর্শকও সেখানে পাঠানো হবে।

এর পাশাপাশি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কাঠমান্ডুতে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মার্কিন নাগরিকদের খুঁজে বের করে সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

দূতাবাস মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং নিরাপত্তা-সংক্রান্ত তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box
See also  ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০