৩ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজস্ব সংস্কৃতি ও নেতৃত্ব গড়ে তুললেই এগিয়ে যাবে রুহিয়া ও ভুল্লি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

রুহিয়া ও ভুল্লি হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রশাসনিক উন্নয়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, যোগ্য নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে রুহিয়া একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রুহিয়া ও ভুল্লি উপজেলা হওয়ার ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সরকারি সেবার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে।”তিনি তরুণ সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “মাদক আজ যুবসমাজের জন্য একটি বড় হুমকি। তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে।

তাদেরকে খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চা ও ক্রীড়া কার্যক্রম যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পারে।”তিনি আরও বলেন, “একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে হয় না।

উন্নয়নের জন্য প্রয়োজন সচেতন নাগরিক, দক্ষ নেতৃত্ব এবং সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চা। রুহিয়া ও ভুল্লির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে পারলে এই জনপদ আরও সমৃদ্ধ হবে।” অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী উপস্থিত ছিলেন।

বক্তারা রুহিয়ার উন্নয়নে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে এলাকার তরুণদের মাদকমুক্ত সমাজ গঠন, নিয়মিত খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন উপজেলা হিসেবে রুহিয়া ও ভুল্লি আগামী দিনে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।

Facebook Comments Box
See also  দাউদকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০