১ অগাস্ট ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“দৈনিক স্বাধীন ভোর” এ নিউজ প্রচারের পর বরুড়ায় ওয়াশ ব্লকের কাজ শুরু

 

সাব্বির হোসাইন,
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

“দৈনিক স্বাধীন ভোর” এ সংবাদ প্রচারের পর অবশেষে কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মাণ কাজ শুরু হয়েছে।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ওয়াশ ব্লকের নির্মাণ কাজ শুরু করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিশেষ করে ছাত্রী এবং বর্ষা মৌসুমে সমস্যা আরও প্রকট হয়ে উঠতো।

ওয়াশ ব্লকের কাজ শুরু না হওয়ায় বিষয়টি নিয়ে “দৈনিক স্বাধীন ভোর” এ প্রতিবেদন প্রচারিত হলে কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

ওয়াশ ব্লকের কাজ শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খুশির আমেজ দেখা গেছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল হক বলেন, “এই ওয়াশ ব্লকের কাজটি দ্রুত শেষ করে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করা হবে। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবই আমাদের প্রধান লক্ষ্য।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা বাণী চক্রবর্তী বলেন, “গণমাধ্যমে নিউজ আসার পরপরই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক না থাকায় শিক্ষার্থীদের অনেক সমস্যা হতো। কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত।”

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “এলাকাবাসী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। নিউজ প্রচারের পর দ্রুত কাজ শুরু হওয়ায় আমরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, আধুনিক সুবিধা সম্বলিত এই ওয়াশ ব্লকে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, হাত ধোয়ার বেসিন ও নিরাপদ পানির ব্যবস্থা থাকবে।

Facebook Comments Box
See also  কুমিল্লা জেলা পরিষদে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

“দৈনিক স্বাধীন ভোর” এ নিউজ প্রচারের পর বরুড়ায় ওয়াশ ব্লকের কাজ শুরু

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

১০

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

১১

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১২

ভবের বাজার

১৩

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১৪

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৫

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৬

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৭

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৮

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৯

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

২০