১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে না ফেরায় ‘পলায়নের’ অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

ডেস্ক নিউজ

ছুটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়ার পর ছুটি শেষে দেশে না ফেরায় এক সিনিয়র সহকারী সচিবকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়। বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব উম্মে হানীকে চাকরি থেকে বরখাস্ত করে সোমবার (৩১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য ২০১৯ সালের ১৯ আগস্ট থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত উম্মে হানীর প্রেষণ মঞ্জুর করা হয়। কোর্সটি শেষ করার জন্য প্রেষণের ধারাবাহিকতায় তাঁর অনুকূলে ২০২২ সালের ১ জুন থেকে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রেষণ এবং ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ১৮ আগস্ট পর্যন্ত অধ্যয়নছুটি মঞ্জুর করা হয়।

এই মেয়াদ শেষ হলে উম্মে হানীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২৪ আগস্ট পর্যন্ত প্রেষণের মেয়াদ বাড়ানো হয়। চলমান পিএইচডি প্রোগ্রামটি শেষ করতে তিনি পুনরায় ২০২৩ সালের ২৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধ্যয়নছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

উম্মে হানীর আবেদনের প্রেক্ষিতে অধ্যয়নের জন্য প্রেষণের মেয়াদ বৃদ্ধি এবং অধ্যয়ন ছুটি (অর্ধগড়বেতনে) মঞ্জুর হওয়ায় আগের ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৪ আগস্ট পর্যন্ত সময়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে তাঁর অধ্যয়ন ছুটির মেয়াদ বৃদ্ধির আবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ (কর্মকালীন) সংক্রান্ত কমিটির সভায় নামঞ্জুর করা হয় এবং তাঁকে অনুমোদিত ছুটি শেষে দেশে ফিরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার জন্য চিঠি দেওয়া হয়‌। কিন্তু তিনি আদেশ লঙ্ঘণ করে অনুমোদিত ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুমতি নিয়ে দেশত্যাগ করার পর অনুমোদিত সময়ের অতিরিক্ত ৬০ দিনের বেশি সময় অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করার মাধ্যমে কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কর্তব্য ও কাজে চরম অবহেলা করায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিভাগীয় মামলা করে কৈফিয়ত তলব করা হয়। তিনি জবাব দাখিল না করার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

See also  নিজেদের দক্ষ করে গড়ে তুললে শুধু বাংলাদেশই নয়, বিশ্ববাজারও দেশের জন্য উন্মুক্ত হবে: প্রধানমন্ত্রী

তদন্ত কর্মকর্তা ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে জানিয়ে প্রতিবেদন দেন। এরপর উম্মে হানীকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশ তার স্থায়ী ঠিকানা ও ই-মেইলে পাঠানো হলেও জবাব পাওয়া যায়নি। ফলে সরকারি কর্ম কমিশনের মতামত নিয়ে অসদাচরণ ও পলায়নের অভিযোগে উম্মে হানীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০