স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ৪৭ সেকেন্ড একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটির নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি। মিছিলে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার রাকিব ও ইমরান আরিফন ইমু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিন। ভিডিওতে দেখা যায় মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে পেছনে থেকে কেউ তাড়া দিলে দ্রুত সময়ের মধ্যেই মহাসড়ক স্থান ত্যাগ করে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, আমি জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে উপজেলা হলরুমে থাকা সময় জানতে পারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। আমি উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।
মন্তব্য করুন