সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
আজ রাত ১টায় মাঠে নামছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। ফাইনাল ঘিরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সকাল থেকেই উৎসবের আমেজ। বড় পর্দায় খেলা দেখতে দুপুরের আগেই সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন।
আকাশী-সাদা জার্সি, মেসির ১০ নম্বর জার্সি, জাতীয় পতাকা আর ড্রাম-বাঁশির শব্দে মুখর টাউন হল এলাকা। আয়োজকরা জানিয়েছেন, আজকের ফাইনাল দেখতে রেকর্ড সংখ্যক সমর্থকের সমাগম হবে।
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্যরা বলেন, “এটা শুধু খেলা না, এটা আমাদের গর্বের লড়াই। মেসির হাতে ট্রফি দেখার জন্য সারা রাত জাগবো।”
কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিরাপত্তা, লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা মাঠে দায়িত্ব পালন করছেন।
রাত ৩টা পর্যন্ত চলবে এই ফুটবল উৎসব। খেলা শেষে বিজয় মিছিলের প্রস্তুতি নিয়েও রেখেছেন সমর্থকরা।
মন্তব্য করুন