১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.000000; highlight: 0; motionR: 65537; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:09:17 13:24:14; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4;cct_value: 0;AI_Scene: (6, 0);aec_lux: 115.41499;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 36;zeissColor: bright;

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে কৃষিজমিতে কীটনাশক স্প্রে করার সময় প্রচণ্ড রোদের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মামুন(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।চিকিৎসকের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার খানপুর ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের সন্দলপুর এলাকায় নিজ কৃষিজমিতে স্প্রে করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত আব্দুল্লাহ আল মামুন ঝগড়ুপাড়া গ্রামের মোঃ আজমল হোসেন এর ছেলে।
স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, কৃষক আব্দুল্লাহ আল মামুন সন্দলপুরে নিজের জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ফসল রক্ষায় কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহার করা প্রয়োজন হলেও প্রচণ্ড রোদে জমিতে স্প্রে করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় রোদে কাজ করলে শরীরে পানিশূন্যতা ও অতিরিক্ত তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ে।
একজন কৃষকের এমন মৃত্যু কৃষিকাজে নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে। ফসলের পাশাপাশি কৃষকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান বলেন, প্রচণ্ড রোদ এড়িয়ে তুলনামূলক ঠান্ডা সময়ে জমিতে স্প্রে করা, পর্যাপ্ত পানি পান করা, প্রয়োজনীয় বিরতি নেওয়া এবং কীটনাশক ব্যবহারের সময় মাস্ক, গ্লাভস, দীর্ঘ হাতার পোশাকসহ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত। পাশাপাশি কীটনাশকের বোতলে থাকা নির্দেশনা মেনে নির্ধারিত মাত্রায় ও নিরাপদ পদ্ধতিতে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।
Facebook Comments Box
See also  গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি হবে: জামায়াত আমির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০