১০ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে হতদরিদ্র চা দোকানদার আনা মিয়াকে সহযোগিতার হাত বাড়িয়ে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন নবযাত্রা

স্টাফ রিপোর্টার

‘‘তারন্যের শক্তি,মাবতার জয়-সেবাই আমাদের পরিচয়’’ স্বপ্ন পূরণের অঙ্গীকারনামা-স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন পাশে আপনার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের ৪নং শ্রীপুর ইউনিয়নের এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত হয় স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন।

জানাযায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ৪নং শ্রীপুর ইউনিয়ন ভোঁয়াই গ্রামের হতদরিদ্র আনা মিয়ার চা দোকান দুষ্কৃতকারীরা রাতের আধারে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আনা মিয়ার পরিবার চালানোর একমাত্র উপার্যনের মাধ্যম ছিলো এই চা দোকান। বয়োবৃদ্ধ  আনা মিয়া নতুন করে দোকান চালু করার মত আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলে। আনা মিয়া ও পরিবারের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন।

দুর্বৃত্বদের আগুনে পুড়ে যাওয়া চা দোকানটি নতুন করে চালু করার জন্য তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন।  স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের নতুন যাত্রায় তাদের এই মানবিক উদ্যোগে এলাকায় জনসাধারণের  প্রশংসায় ভাসছেন এই প্রতিষ্ঠানটি। এলাকাবাসী তাদের অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মোহাম্মদ হেলাল। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাজাহান সাজু, সাধারন সম্পাদক- আলমগীর হোসাইন নবীন হাজারী, সংগঠনের কার্যকরী নির্বাহী সদস্য: খলিলুর রহমান, আবু তাহের মুন্সী, মাকসুদ আলম সবুজ, প্রতিষ্ঠাতা সদস্য- মমিনুল ইসলাম, গিয়াস উদ্দিনসহ  এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন মূলত একটি সামাজিক বা মানবিক সংগঠন যা সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবে। আমাদের লক্ষ  সামাজিক উন্নয়ন, জনসেবা এবং বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা। 

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০