১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন

চান্দিনা প্রতিনিধি: 

ভোটের মাঠের প্রথম নির্বাচনেই চমক লাগিয়ে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে হারিয়ে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী তরুণ নেতা আতিকুল আলম শাওন।

বিপুল ভোটের জয়লাভের পরদিন তাঁর এই বিজয় চান্দিনার জনগণকে উৎসর্গ করেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় তাঁর ভেরিফাইড পেইজে তিনি এক স্ট্যাটাসে তার ওই জয় উৎসর্গ করেন।

তিনি লিখেন- ‘প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামীনের প্রতি, যিনি চান্দিনার মানুষের দোয়া কবুল করেছেন। চান্দিনার জনগন দীর্ঘদিন যে স্বপ্ন বুকে লালন করেছিল তা আজ পূরণ হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই, যারা এই দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং আমার আস্থা রেখেছিলেন। এই জয় আমার না, এই জয় চান্দিনার জনগনের। আমি আপনাদের সবসময় একটি কথা বলেছিলাম “আমরা চান্দিনাবাসী”। তার মানে হল নির্বাচন শেষ এবং প্রতিযোগিতাও শেষ। এখন সবাই মিলেমিশে চান্দিনাকে সু-শৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে। পরিবর্তনটা অন্তত পক্ষে আমাদের দিয়ে শুরু হোক। আপনি-আমি পরিবর্তন না হলে, অন্যের পরিবর্তন আশা করা কি ঠিক? আসুন সবাই মিলেমিশে চান্দিনাকে এগিয়ে নিয়ে যাই’।

তাঁর এই স্ট্যাটসে হাজারও নেতা-কর্মী সহ জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইতিবাচক নানা মন্তব্য করতে দেখা গেছে।

প্রসঙ্গত, কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলম ২০১৮ সালে মৃত্যু বরণ করার পর নেতা-কর্মীদের অনুরোধে রাজনীতির হাল ধরেন খোরশেদ তনয় আতিকুল আলম শাওন। ২০২১ সালের কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়নি আতিকুল আলম শাওনের। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না দিলেও জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবারের মতো ভোট যুদ্ধে নামেন তিনি। প্রথম নির্বাচনেই সকলকে তাক লাগিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তরুণ এই নেতা।

Facebook Comments Box
See also  ১০০ বছরের আইনি লড়াইয়ের অবসান: ঢোল পিটিয়ে কুমিল্লার লালমাইয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিল প্রশাসন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০