১৬ জুলাই ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান সামস, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৬ নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম নেতা শরিফুল ইসলাম প্রধান, ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৩ নং আংগারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম সামসুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (মোফা), উপজেলা বিএনপির ইয়াসিন আলী, গোলাম রব্বানীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

জুলাই আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও জাতীয় ছাত্র শক্তি, খানসামা উপজেলা শাখার সদস্য সচিব মো. সাজিদ ইসলাম। তিনি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শ বাস্তবায়ন করাই হবে শহীদদের প্রতি প্রকৃত সম্মান।

See also  কুমিল্লা মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ সভাপতি হলেন মোঃ মহসিন

এ সময় জুলাই আন্দোলনে আহত যোদ্ধা পরিবারের সদস্যরাও তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তারা শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১০

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১১

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১২

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৩

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৪

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৬

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৭

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৮

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৯

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

২০