৯ অগাস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেউ বলছেন ফখরুল কেউ মোশাররফ, বিএনপি বলছে চূড়ান্ত হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে আজ দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেলের দিকে কয়েকটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর প্রকাশ হয়।

এর মধ্যে একটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়। ফলে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু আমরা জানি না। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম যে আলোচনা হচ্ছে, উনার নাম আসতেই পারে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি বলেছেন- রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। দলের পক্ষ থেকেও এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিদ্ধান্ত আমাদেফ দলীয় প্রধান নেবেন। এমন কোনো সিদ্ধান্ত এখনো আমাদের জানানো হয়নি। এখন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আলোচনায় অনেকজনই আছেন। সেখান থেকে কে কার নামকে হাইলাইট করবে নাকি করবে না সেটা তাদের নিজস্ব বিষয়।

See also  ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

এর আগে সকালে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য পাওয়া যায়। দুটি ফরম সংগ্রহের পর থেকেই বিএনপির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০