১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৯টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ৪৬ জন মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০