১৩ অগাস্ট ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর কাছ থেকে তিনি শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও ১২টি ক্যাটাগরিতে অর্থ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে দাউদকান্দি মডেল থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, দাউদকান্দি মডেল থানা এলাকায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবেই ওসি সাজেদুল ইসলাম পলাশকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, “এই অর্জন আমার একার নয়। দাউদকান্দি মডেল থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে চাই।”

দাউদকান্দি মডেল থানার কর্মকর্তা ও সদস্যরা মনে করছেন, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ স্বীকৃতি তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করে দাউদকান্দির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ অর্জন ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
See also  খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত

১

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

২

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

৩

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৪

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৫

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৬

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৭

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৮

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৯

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১০

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১১

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১২

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১৩

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৪

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৫

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৬

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৭

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৮

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২০