২৩ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ৯ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মফিজুল ইসলাম মফু (৩৮)। তিনি সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

সরকারি এপিপি আব্দুল মোতালেব মজুমদার জানান, ২০২৪ সালের ২৯ এপ্রিল শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওইদিন দুপুরে নিহতের মা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ জিডি করেন।

এর কয়েক ঘণ্টা পর বিকালে গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ ঠাকুর বাড়ি সংলগ্ন একটি ধানক্ষেত থেকে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে তার স্কুল ইউনিফর্ম, ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মফিজুল ইসলাম মফু ও অজ্ঞাতনামাদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ১ মে র‌্যাব আসামি মফিজুল ইসলামকে চাঁদপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারের পর আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করে।

এপিপি আব্দুল মোতালেব মজুমদার বলেন, আদালত মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মফিজুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি বদিউল আলম সুজন বলেন, “মাত্র ১৯টি শুনানির কার্যদিবসের মধ্যে এই রায় দেওয়া বিচার বিভাগের জন্য অনন্য নজির। আমরা মনে করি বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।”

Facebook Comments Box
See also  বরুড়ায় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল বাবুর্চি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০