২৫ অগাস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বর্গাচাষির ৩০শতাংশ জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা!  

মাহফুজ বাবু,কুমিল্লা
কুমিল্লায় হোমনা পৌর এলাকার হরিপুর গ্রামে দরিদ্র বর্গাচাষি সাইদুর ইসলাম নামের এক কৃষকের লাউখেতের লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ফলন্ত কাটা গাছ দেখে মর্মাহত কৃষক সাইদুরের কান্না ছাড়া কিছুই যেন করার নেই আর।
গতকাল (২৪ আগষ্ট)  রোববার  রাতে  পৌরসভার হরিপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।
স্থানীয় লোকজন ও খতিগ্রস্থ কৃষক সূত্রে জানা যায়, অন্যের জমি বর্গা নিয়ে সাইদুর ইসলাম দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ৩০ শতাংশ জমি বর্গা নিয়ে লাউ চাষ করেন। খেতে ফলনও মাত্র শুরু হয়েছিল। হঠাৎ দুর্বৃত্তরা রাতের আঁধারে তার খেতের লাউগাছগুলো কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে কাটা লাউগাছগুলো দেখে কৃষক সাইদুর ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন।
কৃষক সাইদুর ইসলাম জানান,  আমার সাথে শত্রুতা করে পরিকল্পিতভাবে  আমার লাউখেতের গাছ কেটে আর্থিক ভাবে ক্ষতি করা হয়েছে। এতে আমার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে ধারদেনা ও মাথার ঘাম পায়ে ফেলে চাষ করা ফসল নষ্ট হওয়ায় তিনি এখন দিশেহারা।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে  আইনের আওতায় আনার পাশাপাশি  কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তারও দাবি উঠেছে স্থানীয় কৃষকদের মাঝে।
 সংশ্লিষ্ট  ব্লকের দ্বায়িত্বপ্রাপ্ত উপ সসহকারী কৃষি ককর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমানকে একা ফেলে রাখা হবে না। তার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
Facebook Comments Box
See also  মালদ্বীপস্থ বুড়িচং - ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত

১

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

২

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

৩

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৪

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৫

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৬

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৭

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৮

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৯

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১০

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১১

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১২

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১৩

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৪

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৫

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৬

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৭

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৮

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২০