১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পুকুর ভরাটের অভিযোগে ৩জনের কারাদণ্ড; এক্সেকেভেটর ও বালু জব্দ 

মাহফুজ বাবু ; কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউপি এলাকায় একটি পুকুর ভরাটের সময় মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ সময় পুকুর ভরাট কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) ও ভরাটে ব্যবহৃত বালু জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের বরাতে জানা যায়, রোববার (৩০ আগস্ট) রাত ১১টায় বিবিরবাজার নজরুল একাডেমির পেছনে রাতের আঁধারে ০.৫৬ একর আয়তনের পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে রাতেই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা’র নেতৃত্বে বিজিবি, পুলিশ ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহায়তায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থলে উপস্থিত তিনজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫- এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় পুকুর ভরাটে ব্যবহৃত এক্সক্যাভেটরটি জব্দ করে বিধি মোতাবেক বাজেয়াপ্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়। একইসঙ্গে জব্দ করা বালু প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে পরবর্তীতে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ভরাট করা পুকুরটি আইনানুগ প্রক্রিয়ায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাতেমা তুজ জোহরা।
Facebook Comments Box
See also  জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

সমাজ অন্ধ, আইন বধির,বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুরলেন প্রবাসি

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

১০

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

১১

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

১২

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

১৩

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৪

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

১৫

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

১৬

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৭

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

১৮

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

১৯

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০