৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা সদরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! স্বর্ণালংকার নগদ অর্থ লুট 

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
গতকাল (৮সেপ্টেম্বর) ভোর রাত সারে ৩টায় কুমিল্লা আদর্শ সদরের কালির বাজার ইউপির যষপুর মোল্লাবাড়ি এলাকায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ভুক্তভোগী প্রবাসী জসীমউদ্দিনের ঘরের দরজার লক ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের (স্ত্রী, সন্তান) অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও নির্যাতন চালায়। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী প্রবাসী জসিমউদ্দীন মেঝ ভাই মহসিন জানান, গতরাত আনুমানিক ৩টায় ৮/১০ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল বাড়ির ছাদ বেয়ে ওপরে উঠে। ছাদ দিয়ে প্রবেশ করে ঘরের দরজার লক ভেঙে ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে বেঁধে রাখে। মুখ বাঁধা ডাকাত দলের সদস্যরা ঘরের আলমারি, সুকেস ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে তছনছ করে আনুমানিক ৯ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লক্ষ টাকা ও দুটো মোবাইল ফোনসহ প্রায় ২০ লক্ষাধীক টাকার মালামাল লুটে পালিয়ে যায়।
তবে এ ঘটনায় এখনো আতংকিত প্রবাসীর পরিবার থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করেনি। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি থানাধীন নাজিরা বাজার (ক্যান্টনমেন্ট) ফাঁড়ি পুলিশ।
এদিকে, বরুড়ার খোশবাস ও কালির বাজার ইউপির বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত দুর্ধর্ষ চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও নৈশকালীন পুলিশি টহল জোরদার করার দাবি স্থানীয়দের।
Facebook Comments Box
See also  নবনির্বাচিত সংসদ সদস্য ডা. তাহের কে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের শুভেচ্ছা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০