২৫ জুলাই ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে তাসকিন (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাসকিন ওই গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সমবয়সী শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে বলটি মাঠসংলগ্ন পুকুরে পড়ে যায়। বলটি তুলে আনতে পুকুরে নামলে গভীর পানিতে তলিয়ে যায় সে।

কিছুক্ষণ তাসকিনকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা শিশুরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুনবতী ইউনিয়নের ইউপি সদস্য সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়েই তাসকিন পানিতে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
See also  মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০