১০ অগাস্ট ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ভিপি ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ভিপি ওয়াসিম কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিন বছর মেয়াদে তাকে নিয়োগ প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

০৯ আগস্ট মন্ত্রণালয়ের পানি সরবরাহ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা: আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

চলতি বছরের ১৩ মে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন দেওয়া হয়। ঐদিন সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার আনুষ্ঠানিকভাবে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এই উদ্যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

ওয়াসা প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লা শহরের নাগরিকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। প্রতিষ্ঠার পর থেকে এই কর্তৃপক্ষ কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
See also  জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানার শহর পরিষ্কার অভিযান অব্যাহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০