এইচ এম আলাউদ্দিন
সিনিয়র রিপোর্টার
কুমিল্লা জেলার দাউদকান্দিতে সিয়ামের জন্ম। দুই বোনের আদরের ভাই সিয়াম। সিয়ামের নয় মাস বয়সে বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেন। মায়ের অক্লান্ত পরিশ্রমে সিয়ামের এতো দুর আশা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
স্কুলের বারান্দায় সহপাঠীদের সাথে গান গাইতে গাইতে গানের প্রতি মায়া সৃষ্টি হয়, সিয়াম জানান সেই সাথে মা এবং আমার বোনদের সহযোগিতায় গান শেখা শুরু করি।
সিয়াম আরো বলেন একদিন বন্ধুদের সাথে গান গাইতে গিয়ে বাংলা সিনেমার একটি গান রেকর্ড করি, আহমাদ ইমতিয়াজ বুলবুল এর লেখা, কনকচাঁপা ও এন্ড্রু কিশোরের গাওয়া “আমায় দুনিয়া থেকে চুরি করে” শিরোনামের গানটি আমার ব্যক্তিগত ইউটিউবে চ্যানেলে প্রকাশ করি। প্রথম দিন এই গানটি পাঁচ লাখ ভিউ অতিক্রম করে এবং নয় মাসে গানটি ২৯ মিলিয়ন ভিউ অর্জন করে। তারপর গানের প্রতি আরো আগ্রহ বাড়ে,পরবর্তীতে বিভিন্ন গান চ্যানেলটিতে প্রকাশ করি।
সিয়াম বলেন কভার গানের পাশাপাশি কিছু মৌলিক গানও প্রকাশ করেছি। আমি চাই দর্শক কভার গানের মতো আমার মৌলিক গান গুলোকে গ্রহণ করবেন।
মন্তব্য করুন