এইচ এম আলাউদ্দিন
সিনিয়র রিপোর্টার
কুমিল্লা জেলার দাউদকান্দিতে সিয়ামের জন্ম। দুই বোনের আদরের ভাই সিয়াম। সিয়ামের নয় মাস বয়সে বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেন। মায়ের অক্লান্ত পরিশ্রমে সিয়ামের এতো দুর আশা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
স্কুলের বারান্দায় সহপাঠীদের সাথে গান গাইতে গাইতে গানের প্রতি মায়া সৃষ্টি হয়, সিয়াম জানান সেই সাথে মা এবং আমার বোনদের সহযোগিতায় গান শেখা শুরু করি।
সিয়াম আরো বলেন একদিন বন্ধুদের সাথে গান গাইতে গিয়ে বাংলা সিনেমার একটি গান রেকর্ড করি, আহমাদ ইমতিয়াজ বুলবুল এর লেখা, কনকচাঁপা ও এন্ড্রু কিশোরের গাওয়া "আমায় দুনিয়া থেকে চুরি করে" শিরোনামের গানটি আমার ব্যক্তিগত ইউটিউবে চ্যানেলে প্রকাশ করি। প্রথম দিন এই গানটি পাঁচ লাখ ভিউ অতিক্রম করে এবং নয় মাসে গানটি ২৯ মিলিয়ন ভিউ অর্জন করে। তারপর গানের প্রতি আরো আগ্রহ বাড়ে,পরবর্তীতে বিভিন্ন গান চ্যানেলটিতে প্রকাশ করি।
সিয়াম বলেন কভার গানের পাশাপাশি কিছু মৌলিক গানও প্রকাশ করেছি। আমি চাই দর্শক কভার গানের মতো আমার মৌলিক গান গুলোকে গ্রহণ করবেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার