১৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের রামুর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামু থানাধীন বসুন্ধরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সেই নারীকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম নুর ফাতেমা (৪০)। তিনি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকার মোঃ শফি আলমের স্ত্রী।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন হিসেবে নুর ফাতেমাকে আটক করা হয়। পরে নারী র‌্যাব সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক নুর ফাতেমা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রামু থানায় আগেরও একটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
See also  বরুড়ায় ইয়াবা সেবনের দায়ে ২ জনকে ৩০ দিনের কারাদণ্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০